মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের পৃথক সভা পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে। শুক্রবার সকালে এ সভা হওয়ার কথা ছিল। পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শ্রীনগরসহ বিভিন্ন স্থানে মিথ্যা মামলার প্রতিবাদে উপজেলা বিএনপি প্রতিবাদ সভা করতে চাইলে পুলিশ এতে বাধা দেয়। সকাল থেকেই দাঙ্গা পুলিশ উপজেলা বিএনপির প্রধান কার্যালয় ঘিরে রাখে। এ ছাড়া পূর্বঘোষিত স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় পুলিশ বাধা দেয়। পরে তারা ষোলঘর কাজীবাড়ি মাঠে কর্মিসভা করে। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা স্থানীয় দলীয় কার্যালয়ে পুলিশি পাহারায় জাঁকজমকভাবে সম্পন্ন হয়েছে। এতে স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ উপস্থিত ছিলেন। শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, উপজেলা সদরে বিএনপি নেতা-কর্মীরা ছিল না। তারা ষোলঘরে সভা করেছে।
খবরটি পড়েছেন :75
এমন আরো কিছু খবর:
- হরতালের পক্ষে-বিপক্ষে মিছিলে শ্রীনগরে উত্তেজনা
- শ্রীনগরে বিএনপির পাল্টাপাল্টি সম্মেলন ও কমিটি ঘোষণা
- গজারিয়ায় পুলিশের বাধায় সভা করতে পারেনি আওয়ামী লীগ ও বিএনপি
- মুন্সীগঞ্জে বিএনপির র্যালি এবং মিছিলে পুলিশের বাধা
- শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা
- শ্রীনগরে দুপক্ষের সংঘর্ষে সালিস বৈঠক পণ্ড
- দু’গ্রুপের দখলে মুন্সীগঞ্জ বিএনপির পার্টি অফিস
- শ্রীনগরে বিএনপি নেতা তাজুলকে দল থেকে বহিষ্কার
- মুন্সীগঞ্জে বিএনপি’র মিছিলে পুলিশের বাধা
- শ্রীনগরে ভূমিদস্যুতার বিরুদ্ধে প্রতিবাদ সভা, অংশ নিয়েছেন ১৪ চেয়ারম্যান


মতামত…