মাওয়ায় চাঁদাবাজির মহোৎসব ॥ কৃত্রিম যানজট ॥ দুর্ভোগ

Munshiganj PIC 1 মাওয়ায় চাঁদাবাজির মহোৎসব ॥ কৃত্রিম যানজট ॥ দুর্ভোগমোহাম্মদ সেলিম, মাওয়া থেকে ফিরে
মাওয়ায় এখন চলছে চাঁদাবাজির মহোৎসব। এই চাঁবাজির জন্য আবার সৃষ্টি করা হচ্ছে কৃত্রিম যানজট। এতে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ চরমে পৌছেছে। এই চাঁদাবাজির সঙ্গে পুলিশ, আনসার, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন জড়িত। সোমবার মাওয়ায় দিনভর অবস্থান করে এসব চিত্র দেখা গেছে। Continue reading »

খবরটি পড়েছেন :83

মুন্সিগঞ্জে বিচারক আদেশ দিলেও গ্রেফতারী পরোয়ানা জারি হয়নি আসামীরা জামিনে!

জজ কোর্টের সেরেস্তাদারকে শোকজ
জেলা ও দায়রা জজ আদালতে আসামীদের গ্রেফতারী পরোয়ানা আদেশের ২৬ দিনেও পরোয়ানা জারি না করায় সোমবার সকালে জেলা জজ কোর্টের সেরেস্তাদার মো. নজরুলকে শোকজ করেছে জজ আদালত। সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন মামলার বাদী রাজিয়া বেগম ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নুরুজ্জামানের কাছে লিখিত অভিযোগ করলে তাৎক্ষনিক জজ কোর্টের ওই সেরেস্তাদারকে শোকজ করা হয়। আদালতের পরোয়ানা জারি না হতেই এই মামলার আসামীরা জামিন পেয়ে যায় একই আদালতে। Continue reading »

খবরটি পড়েছেন :41

সড়ক অবরোধ-ভাংচুর ক্লিনিক মালিকদের বিরুদ্ধে মামলা

মুন্সিগঞ্জে ক্লিনিক কর্মচারী নিহত

সদর উপজেলার অদুরে সিপাহীপাড়া এলাকায় বিক্রমপুর ক্লিনিকে মালিকের ভাগ্নের মারধরের পর সোমবার ক্লিনিক কর্মচারী ও যুবলীগ কর্মী আহসানুল্লাহ খান (৪৫) নিহত হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও ছাত্রলীগ কর্মীরা বিক্রমপুর ক্লিনিকে ভাংচুর, লুটপাট ও বেতকা-সিপাহীপাড়া সড়কে অবরোধ করে। বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-ধাওয়ি হয়েছে। এ সময় মশিউর (২৮) নামের এক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের ভাই যুবলীগ নেতা আমানউল্লাহ তার ভাইকে খুন করা হয়েছে বলে দাবী করেছেন। সন্ধ্যায় নিহত যুবলীগ কর্মীর স্ত্রী চাঁদনী বেগম বাদী হয়ে বিক্রমপুর ক্লিনিকের ৩ মালিকের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। Continue reading »

খবরটি পড়েছেন :71

মুন্সিগঞ্জে বিক্রমপুর ক্লিনিকের সুপারভাইজার খুন

সোমবার দুপুরে সদর উপজেলার সিপাহী পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিক্রমপুর ক্লিনিকের সুপারভাইজার আহসানুল্লাহ খান হাসান (৪৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বন্ধ হয়ে গেছে বিক্রমপুর ক্লিনিক। সিপাহী পাড়ায় চরম উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কে এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। Continue reading »

খবরটি পড়েছেন :79

গজারিয়ার ২টি হিমাগারে পচন : ১৫ হাজার বস্তা আলু নদীতে

গজারিয়া উপজেলার বোগদাদীয়া ও মেঘনা মাল্টিপারপাস হিমগারে রক্ষিত কৃষকের পচে যাওয়া ১৫ হাজার বস্তা আলু ফুলদী নদীতে ফেলে দেয়া হয়েছে। এছাড়া পচে যাওয়া আরও আলুর বস্তা স্তূপ করে রাখা হয়েছে। এর মধ্যে কৃষকরা আলু ন্যায্য মূল্যে বিক্রি করতে না পেরে লোকসান দিয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছে। বস্তাপ্রতি ৮০০ টাকা লোকসান দিতে হচ্ছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন। আলুর পাইকার না থাকা ও পচন দেখা দেয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। Continue reading »

খবরটি পড়েছেন :54

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নেই তাঁর আত্মা শান্তি পাবে

মুন্সিগঞ্জ সোনালী ব্যাংকে ইফতারপার্টি
ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন প্রধান উপদেষ্টা আমিনুল হক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নই হবে তাঁর আত্মার বড় শান্তি। তাই বঙ্গবন্ধুর সোনারবাংলা গড়ে তুলতে সকলকে মেধার সঠিক প্রয়োগ করতে হবে দেশপ্রেম নয়ে। তিনি রবিবার মুন্সিগঞ্জ শহরের সোনালী ব্যাংক ভবনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন। Continue reading »

খবরটি পড়েছেন :49

মুন্সিগঞ্জে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের নতুন কমিটি

সভাপতি মোয়াজ্জেম সম্পাদক মাহমুদ রিয়াদ
মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর মুন্সিগঞ্জ জেলার নতুন কমিটি গঠিত হয়েছে। মো: মোয়াজ্জেম হোসেনকে সভাপতি ও মাহমুদ রিয়াদ কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়েছে। গতকাল শনিবার মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম বাচ্চু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বাচ্চু জানান, গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে এই কমিটি গঠন করা হয়। উল্লেখ্য: এর আগে কমিটির সভাপতি ছিলেন আশ্রাফ হোসেন খান ও সাধারণ সম্পাদক শহিদুল্লাহ খান স্বপন। Continue reading »

খবরটি পড়েছেন :61

মুন্সিগঞ্জে শিশু আবু তৌকির হত্যাকান্ড

ফাঁসির দাবীতে মানববন্ধন
সদর উপজেলার ফুলতলা গ্রামের শিশু আবু তৌকির হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবীতে রবিবার শহরের আদালত প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী পালিত । সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নবাসীর ব্যানারে এই মানববন্ধনে দু’শতাধিক নারীপুরুষ অংশ নেয়। একটি স্বর্ণের চেইনের জন্য সোমবার ৬ দুর্বৃত্ত নির্মমভাবে হত্যা করে ৩য় শ্রেনীর ছাত্র আবু তৌকির আহমেদকে(১০)। বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ির ২০ হাত কাছের গোবরের স্তূপের ভেতর গুম করা আবু তৌকিরের গলিত লাশ উদ্ধার ও ৫ ঘাতককে গ্রেফতার করে পুলিশ। Continue reading »

খবরটি পড়েছেন :52

জাতির অর্থনৈতিক মুক্তির জন্য দেশপ্রেম ও আন্তরিকতা নিয়ে কাজ করুন ॥ এমিলি

জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, জাতির অর্থনৈতিক মুক্তির জন্য দেশপ্রেম ও আন্তরিকতা নিয়ে স্ব স্ব স্থান থেকে কাজ করে যেতে হবে। সরকার জাতির অগ্রগতির স্বার্থে যাবতীয় কর্মকান্ড পরিচালনা করছে। তিনি শনিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের লৌহজং ডিগ্রি কলেজে যুব লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মহাফিলে প্রধান অতিথি ভাষনে এ কথা বলেন। লৌহজং উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকির আব্দুল হামিদও উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার প্রমুখ। Continue reading »

খবরটি পড়েছেন :49

মা ও শিশুর মৃতুরোধে মুন্সিগঞ্জে পাইলট প্রকল্প

মা ও শিশুর মৃতুরোধে দেশে প্রথমবারের মত নার্সদের প্রশিক্ষত করার পাইলট প্রকল্প শুরু হয়েছে মুন্সিগঞ্জে। প্রথম অবস্থায় প্রশিক্ষত নার্সদের ৬মাসের উচ্চতর প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে। যাতে চিকিৎসকের অনুপস্থিতিতে অজিল গর্ভবর্তী মাদের সেবা এবং গর্ভপাত ঘটাতে পারে। এই উপলক্ষে রবিবার দিনব্যাপী এক ওরিন্টেশন হয়েছে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল সভাকক্ষে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা.মোসলেহ উদ্দিন। Continue reading »

খবরটি পড়েছেন :39