গজারিয়ার ২টি হিমাগারে পচন : ১৫ হাজার বস্তা আলু নদীতে

গজারিয়া উপজেলার বোগদাদীয়া ও মেঘনা মাল্টিপারপাস হিমগারে রক্ষিত কৃষকের পচে যাওয়া ১৫ হাজার বস্তা আলু ফুলদী নদীতে ফেলে দেয়া হয়েছে। এছাড়া পচে যাওয়া আরও আলুর বস্তা স্তূপ করে রাখা হয়েছে। এর মধ্যে কৃষকরা আলু ন্যায্য মূল্যে বিক্রি করতে না পেরে লোকসান দিয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছে। বস্তাপ্রতি ৮০০ টাকা লোকসান দিতে হচ্ছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন। আলুর পাইকার না থাকা ও পচন দেখা দেয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। Continue reading »

খবরটি পড়েছেন :54

ঈদে অর্ধ ডজন নাটকে বাঁধন

badan ঈদে অর্ধ ডজন নাটকে বাঁধনএবারের ঈদে লাক্স তারকা বাঁধন অভিনীত প্রায় অর্ধ ডজন নাটক প্রচার হবে। বিটিভিসহ বেশির ভাগ স্যাটেলাইট চ্যানেলেই প্রচার হবে বাঁধনের নাটক। আর এসব নাটকে বাঁধনকে দেখা যাবে ভিন্ন ভিন্ন চরিত্রে। ভিন্ন ভিন্ন পরিচালকের নির্দেশনায়। নাট্যাভিনয় ছাড়াও বাঁধন বেশ কয়েকটি ঈদের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বিশেষ করে একটি গানের অনুষ্ঠানে বাঁধনকে দেখা যাবে জনপ্রিয় একটি গানের মডেল হিসেবে। এদিকে বাঁধন এখন নিয়মিত কাজ করছেন দুটি মেগা ধারাবাহিকের। বাঁধন বলেন, ঈদ এলেই আমাদের ব্যস্ততা অনেক গুণ বেড়ে যায়। Continue reading »

খবরটি পড়েছেন :80

গ্যাস সঙ্কটে সাহরি-ইফতার করতে পারছেন না মুন্সীগঞ্জবাসী

পবিত্র মাহে রমজানে তীব্র গ্যাস সঙ্কটের কারণে রান্নাবান্না নিয়ে চরম বিপাকে পড়েছেন মুন্সীগঞ্জের গৃহিণীরা। এর ফলে রোজাদাররা ঠিকমতো সাহরি ও ইফতারি করতে পারছেন না। এনিয়ে মুন্সীগঞ্জের সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তবে গ্যাস না পেলেও প্রতি মাসে ৪৫০ টাকা গ্যাসবিল পরিশোধ করায় ক্ষোভের মাত্রা আরও বেড়েছে। Continue reading »

খবরটি পড়েছেন :53

বিদ্যুত্ বিভ্রাটে হিমাগারে ৫ লাখ টন আলু নষ্ট হওয়ার আশঙ্কা

busi biddut bivrate 150x99 বিদ্যুত্ বিভ্রাটে হিমাগারে ৫ লাখ টন আলু নষ্ট হওয়ার আশঙ্কাবন্ধ থাকা পটেটো ফ্লেক্স শিল্প চালু, রফতানি সহায়তার দাবি
৩১৩টি হিমাগারে সংরক্ষিত ২৫ লাখ টন আলুর প্রায় ৫ লাখ টনই পুরোপুরি পচে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিদ্যুত্ বিভ্রাটের কারণে এরই মধ্যে রক্ষিত আলুর অর্ধেকেই পচন দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত বছর আলু সংরক্ষণের কয়েক মাসের মধ্যে ৩০/৩৫ ভাগ বাজারজাত Continue reading »

খবরটি পড়েছেন :91

গজারিয়ায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত ১০

গজারিয়া উপজেলায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার বাঘাইয়াকান্দি গ্রামে সিরাজ মিয়া ও রেনু মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব হয়। এর জের ধরে রেনু মিয়ার লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সিরাজ গ্রুপের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় ২ গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়। আহত সিরাজ মিয়া, তার ছেলে বিপ্লব, শাখাওয়াত, স্ত্রী নাজমাকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবরটি পড়েছেন :54

মুন্সীগঞ্জের শামসুন নাহার এখন শামসু

মো. মাহবুবুর রহমান, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজারের বালিয়াকান্দি গ্রামের ২০ বছরের যুবতী শামসুন নাহার এখন শামসু নামে পরিচিত। দৈহিক কাঠামো ও কণ্ঠস্বর পাল্টে গিয়ে যুবকে পরিণত হয়েছে সে। এরই মধ্যে আত্মীয়স্বজন-পরিচিতরা শামসুন নাহারকে শামসু বলে ডাকতে শুরু করেছেন। Continue reading »

খবরটি পড়েছেন :99

একসঙ্গে রোমানা শুভ ও নওশিন

bino eksongay romana suvo একসঙ্গে রোমানা শুভ ও নওশিনএই প্রথম এক সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন রোমানা, নওশিন ও আরেফিন শুভ। বিশেষ দিনের একটি একক নাটকে অভিনয় করতে দেখা যাবে তিন তারকাকে। জাতীয় কবির গল্প অবলম্বনে নির্মিত নাটকে এই প্রথমবারের মতো তারা অভিনয় Continue reading »

খবরটি পড়েছেন :60

ভালোর কোনো শেষ নেই : রোমানা

romana ভালোর কোনো শেষ নেই : রোমানাএখন কী করছেন?
ঈদের একটি নাটকের কাজ করছি। নাম এখনও চূড়ান্ত হয়নি। অনেক আগেই এই শিডিউলটি দেয়া ছিল। গল্পটি চমত্কার। আমার মনে হয় ঈদে এ নাটকটি দর্শক উপভোগ করবে। Continue reading »

খবরটি পড়েছেন :147

প্রবাসী মুসলিম ও হিন্দুর জমি দখল করেছে আ’লীগ নেতা ও সন্ত্রাসী চক্র

Lp jobordokhol o chadabajir প্রবাসী মুসলিম ও হিন্দুর জমি দখল করেছে আ’লীগ নেতা ও সন্ত্রাসী চক্রজবরদখল ও চাঁদাবাজির মহোত্সব
মুন্সীগঞ্জে একটি সিন্ডিকেটের অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। চলছে নীরব চাঁদাবাজি ও জমি দখলের মহোত্সব। সরকারি পরিত্যক্ত জমিও দখলবাজদের হাত থেকে রেহাই পাচ্ছে না। এসব অপকর্মে জড়িতদের সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সুসম্পর্ক থাকায় জনগণ প্রতিকারের আশা করতে পারছে না। অনেকে প্রশাসনের কাছে অভিযোগ জানাতেও আগ্রহী নন। Continue reading »

খবরটি পড়েছেন :101

শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১১টায় উপজেলার ডাকবাংলো চত্বরে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। আহসান উল্লাহর সভাপতিত্বে ওই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু। Continue reading »

খবরটি পড়েছেন :62