লৌহজংয়ে পদ্মায় ভয়াবহ ভাঙ্গন বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন

ঢেউটিয়া ও লৌহজংয়ের বাকী অংশ নিয়ে নতুন ইউনিয়ন ঘোষণা
গত শনিবার পদ্মার অব্যাহত ভাঙ্গনে গাওদিয়া শামুরবাড়ির বিস্তীর্ণ এলাকা নদী বিলীন হয়ে যায়। ভাঙ্গনে এ পর্যন্ত ৩০টি গ্রাম নিশ্চিহ্ন এবং অর্ধলক্ষাধিক মানুষ ভূমিহীন হয়েছে। লৌহজং উপজেলার মানচিত্র থেকে দুইটি ইউনিয়ন ধাইদার পুরোটা এবং টেউটিয়া ও লৌহজংয়ের অধিকাংশ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শনিবার টেউটিয়া এবং লৌহজং ইউনিয়নের বাকী অংশ নিয়ে লৌহজং টেউটিয়া নামে নতুন ইউনিয়ন ঘোষণা করা হয়। Continue reading »

খবরটি পড়েছেন :45

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ঝুঁকি নিয়ে পাড়ি দিচ্ছে ঘরমুখো মানুষ

মাওয়া-কাওড়াকান্দি নৌরুট পাড়ি দিতে বিপজ্জনক হয়ে পড়েছে রাতের পদ্মা। ঈদের আগে ঘরমুখো যাত্রীদের জন্য বিপজ্জনক যাত্রা হয়ে উঠেছে পদ্মা পাড়ি। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এই নৌরুটে ট্রলার, লঞ্চ ও সীবোট চলাচলে নিষেধ রয়েছে। তথাপি রাতে শতাধিক লক্কড়-ঝক্কড় ট্রলার পদ্মা পাড়ি দিচ্ছে হরহামেশা। রাতের পদ্মায় চলছে ফিটনেসবিহীন লঞ্চ ও সীবোট। এগুলো পরিচালনায় নেই দক্ষ চালক। Continue reading »

খবরটি পড়েছেন :45

মুন্সীগঞ্জে বখাটের উৎপাতে ভীতসন্ত্রস্ত স্কুলছাত্রীর পরিবার

সদর উপজেলার চেঙ্গাবুনিয়াকান্দি গ্রামে বখাটেদের উৎপাতের মুখে এক স্কুলছাত্রীর পরিবার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বখাটেরা ওই স্কুলছাত্রী কনিকা রানী মন্ডলের (১৩) বিরুদ্ধে নানা রকম কুৎসা রটাচ্ছে। বাড়ি সংলগ্ন কালী মন্দিরের সামনে সাঁকোতে বসে বসে প্রতিদিনই তাকে উত্ত্যক্ত করছে বখাটেরা। গত বুধবার সকালে স্কুলছাত্রীর বাবা মনোরঞ্জন মন্ডল বখাটেদের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। Continue reading »

খবরটি পড়েছেন :49

মুন্সীগঞ্জের হাজরা চর জানাজাত চ্যানেলে নৌ চলাচল বন্ধ

পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত
পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গত ২ দিন ধরে মাওয়া- কাওরাকান্দি রুটের হাজরা-চর জানাজাত ক্রস চ্যানেলের ড্রেজিং কাজ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। চ্যানেলটি চালু করার জন্য প্রায় ১ মাস ধরে বিআইডব্লিউটিএ’র অধীনে ড্রেজিংয়ের কাজ চলছিল। কিন্তু গত কয়েকদিনের পদ্মার স্রোতে ড্রেজিংকৃত স্থানগুলো আবার ভরে গেছে। এতে ঈদের আগে এই চ্যানেল সচল হওয়ার সম্ভাবনা খুবই কম বলে Continue reading »

খবরটি পড়েছেন :41

তত্ত্বাবধায়ক সরকার সীমা লংঘন করেছে :হাইকোর্ট

fakruddin1 103x150 তত্ত্বাবধায়ক সরকার সীমা লংঘন করেছে :হাইকোর্ট

বেআইনিভাবে আদায়কৃত ২৯৭ কোটি টাকা ফেরত দিতে সরকারকে নির্দেশ
জরুরি অবস্থাকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে বেআইনিভাবে আদায়কৃত ২৯৭ কোটি টাকা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের এই কার্যক্রমকে অসাংবিধানিক, বেআইনি ও অবৈধ ঘোষণা করা হয়েছে। রায়ে বলা হয়, সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন ও দৈনন্দিন কাজ সম্পাদন করা। Continue reading »

খবরটি পড়েছেন :70

অল্পের জন্য রক্ষা পেল মুন্সীগঞ্জের ফেরি থোবাল

অল্পের জন্য রক্ষা পেল শতাধিক ফেরিযাত্রীর প্রাণ। গতকাল শুক্রবার দুপুরে ১২টি গাড়ি এবং শতাধিক যাত্রীসহ মাঝপদ্মায় গিয়ে বিপাকে পড়ে ফেরি “থোবাল”। ফেরিটিতে তীব্র বেগে পানি উঠতে থাকে। ঘাট থেকে ২০ মিনিট চলতেই পানি উঠা শুরু হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পানি অপসারণের জন্য রাখা পাম্পটিও ছিল অচল। Continue reading »

খবরটি পড়েছেন :45

মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মুক্তারপুর স্কুটার স্ট্যান্ডের আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপে সহিংসতায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে এক গ্রুপের নেতা দেলোয়ার (৩০) গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্কুটার স্ট্যান্ডের চাঁদার আধিপত্য নিয়ে যুবলীগ নেতা ইমরান হোসেন ও দেলোয়ার হোসেনের মধ্যে এই সহিংসতা বাধে। Continue reading »

খবরটি পড়েছেন :53

স্বপ্নের সেতু পদ্মা

মাহমুদুল বাসার
আমাদের স্বাধীনতা সংগ্রামের একটি নাড়ির সম্পর্কের শ্লোগান, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা।’ কবি অন্নদা শঙ্কর রায়ের একটি অসামান্য কবিতার লাইন হচ্ছে- Continue reading »

খবরটি পড়েছেন :69

মুক্তিযুদ্ধোত্তর বিশ্বপরিস্থিতি:ইতিহাসের অনুদ্ঘাটিত সত্য

indira mujib মুক্তিযুদ্ধোত্তর বিশ্বপরিস্থিতি:ইতিহাসের অনুদ্ঘাটিত সত্যনূহ-উল-আলম লেনিন
দীর্ঘ প্রতীক্ষার পর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে। কার্যকর হয়েছে চার আত্মস্বীকৃত খুনির ফাঁসির দণ্ডাদেশ। যতোই ইনডেমনিটি দেয়া হোক, দম্ভ প্রকাশ করা হোক, বিলম্বে হলেও প্রমাণিত হয়েছে, এই বাংলাদেশে কেউই বিচারের ঊর্ধ্বে নয়। যতো ক্ষমতাধরই হোক না কেন, অপরাধ করলে ইতিহাসের অমোঘ বিধান থেকে রেহাই পাবার উপায় নেই। Continue reading »

খবরটি পড়েছেন :93

প্রত্যাবর্তনের পরে…

tahsan প্রত্যাবর্তনের পরে...পড়াশোনার জন্য মার্কিন মুলুকে ছিলেন একটানা দু’বছর। দেশে ফিরে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন, তাও অনেক দিন। কিন্তু যে গানের জন্য তাহসানের নামটা সবার মুখে মুখে ফেরে সেই গানের ভুবনে এখনো বলবার মতো প্রত্যাবর্তন ঘটেনি তার। নানা কারণে এখনো যাতায়াত বাড়েনি স্টুডিও পাড়াতেও। তাহলে কি সহসা শ্রোতাদের কানে পৌঁছবে না একটা সময়ের অসম্ভব শ্রোতাপ্রিয় এই গায়কের গান? এমনই প্রশ্ন নিয়ে তাহসানের মুখোমুখি হয়ে তার কথা জানাচ্ছেন রাশেদুল হাসান শুভ Continue reading »

খবরটি পড়েছেন :57